শর্টকাটে সিভিক পাশ
Examen civique 2026 · ADAF ACADEMY

শর্টকাটে সিভিক পাশ

Toutes les questions officielles, avec réponses, traduction et prononciation en bengali
লেখক Wadud TANVIR — Président d’ADAF ACADEMY
644প্রশ্ন-উত্তর3পরীক্ষার ধরন32মিজ আঁ সিত্যুয়াসিওঁ অনুশীলন
Avant-propos · ভূমিকা

এই বইটি কেন?

Une famille célèbre la réussite à l’examen civique devant la tour Eiffel

১ জানুয়ারি ২০২৬ থেকে ফ্রান্সে প্রথমবার বহুবর্ষী রেসিডেন্স কার্ড (Carte de séjour pluriannuelle), ১০ বছরের রেসিডেন্ট কার্ড (Carte de résident) এবং নাগরিকত্বের (Naturalisation) আবেদনে সিভিক পরীক্ষা (Examen civique) পাশ করা বাধ্যতামূলক। পরীক্ষাটি পুরোপুরি ফরাসি ভাষায় — আর এখানেই আমাদের বাংলাভাষী ভাই-বোনদের সবচেয়ে বড় বাধা।

এই বইয়ে ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তিনটি অফিসিয়াল প্রশ্ন-তালিকার প্রতিটি প্রশ্ন আছে, পাঁচটি বিষয়ে সাজানো। প্রতিটি প্রশ্নের সাথে দেওয়া হয়েছে: ফরাসিতে সঠিক উত্তর, প্রশ্ন ও উত্তরের বাংলা অনুবাদ, এবং প্রশ্ন ও উত্তর দুটোই কীভাবে উচ্চারণ করতে হয় তা বাংলা হরফে।

কীভাবে পড়বেন

  • আপনার কার্ডের ধরন অনুযায়ী অংশটি বেছে নিন (CSP, CR বা নাগরিকত্ব)।
  • বিষয়ভিত্তিক বোতাম চেপে একটি থিম ধরে পড়ুন।
  • «উত্তর লুকান» চাপলে নিজেকে যাচাই করতে পারবেন; জানা প্রশ্নে «জানি ✓» চিহ্ন দিন।
  • শেষে মিজ আঁ সিত্যুয়াসিওঁ অনুশীলন করুন — পরীক্ষার ১২টি প্রশ্ন এই ধরনের।

Pourquoi ce livre ?

Depuis le 1er janvier 2026, l’examen civique est exigé pour une première carte de séjour pluriannuelle, une carte de résident et la naturalisation. Ce livre réunit les trois listes officielles de questions de connaissance, avec une réponse, une traduction en bengali et la prononciation, pour aider la communauté bangladaise de France à réussir.

গুরুত্বপূর্ণ: মন্ত্রণালয় শুধু প্রশ্নগুলো প্রকাশ করেছে, অফিসিয়াল উত্তর নয়। এই বইয়ের উত্তরগুলো লেখক অফিসিয়াল উৎস দেখে তৈরি করেছেন। পরীক্ষায় প্রশ্নটি চারটি বিকল্পসহ আসবে — আমাদের উত্তরের সাথে যে বিকল্পটি মেলে সেটিই বেছে নিন। মিজ আঁ সিত্যুয়াসিওঁ প্রশ্নগুলো সরকার প্রকাশ করে না; এই বইয়ের উদাহরণগুলো অনুশীলনের জন্য লেখকের তৈরি।